ব্রেকিং নিউজ
গণসংবাদ
১২ সেপ্টেম্বর ২০২৬, ৬:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইতালিতে বৃহত্তম সোর্সিং মেলায় বাংলাদেশের অংশগ্রহণ

গণসংবাদ প্রতিবেদক

ইউরোপের অন্যতম বৃহত্তম সোর্সিং মেলা শুরু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর)  রপ্তানি উন্নয়ন ব্যুরোর আর্থিক সহযোগিতায় এবং বাংলাদেশ দূতাবাস, রোম ও বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মিলানের ব্যবস্থাপনায় উক্ত মেলায় বাংলাদেশের এপারেল, টেক্সটাইল এবং চামড়াখাতের স্বনামধন্য ১৪ টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে।

বৈশ্বিক পোশাক প্রস্তুতকারক, টেক্সটাইল, ফ্যাব্রিক, চামড়াজাত পন্যের সরবরাহকারী, প্রযুক্তিগত উদ্ভাবক, খুচরা বিক্রেতা বা বায়ার, ব্র্যান্ড, ডিজাইনার এবং অন্যান্য পেশাদারদের সংযুক্ত করার একটি প্রধান আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে “Ready to Show” বিশ্বজুড়ে ব্যাপকভাবে স্বীকৃত।

READY TO SHOW Milan হলো ইতালির মিলানে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক গার্মেন্টস, টেক্সটাইল এবং ফ্যাশন সোর্সিং (Sourcing) মেলা। এটি মূলত একটি পেশাদার বা বিজনেস-টু-বিজনেস (B2B) বাণিজ্যিক প্রদর্শনী।

“Ready to Show” -এ বাংলাদেশের এই অংশগ্রহণ মূলত দেশের রপ্তানি বাজার বহুমুখীকরণ ও সম্প্রসারণ, ভ্যালু-অ্যাডেড তৈরি পোশাক, টেক্সটাইল পণ্য, চামড়াজাত পন্যের প্রচার, আন্তর্জাতিক বায়ারদের আকর্ষণ করা এবং ইতালিসহ ইউরোপের অন্যান্য দেশের সাথে বাণিজ্যিক সম্পৃক্ততা জোরদার করার ধারাবাহিক প্রচেষ্টাকে প্রতিফলিত করে।
মেলায় অংশগ্রহণকারী বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো হলোঃ ১) রাইনো এপারেলস, ২) ফোকাস এপারেলস বিডি, ৩) মাসকম কম্পোজিট লিঃ, ৪) নাইস কম্পোজিট টেক্সটাইল,
৫) ইকো হিলিং এক্সেসরিজ, ৬) আহাভা কম্পোজিট লিঃ, ৭) স্পার্টান ফ্যাশন লিঃ,৮) ঐলি ফ্যাশন লিঃ, ৯) মেসার্স হাওলাদার ট্রেডিং, ১০) ডে ফ্যাশন লিঃ, ১১) নিটেক্সপো ইন্টারন্যাশনাল, ১২) এশিয়া প্যাসিফিক জোন, ১৩) চিটাগং ফোর ব্রাদার্স এপারেলস, ১৪) সিম ফেব্রিকস লিঃ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরিপ্রার্থী নয়, উদ্ভাবক ও দক্ষ নাগরিক হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টা

ডিএসসিসির অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

ইতালির বিনিয়োগ আকর্ষণে চামড়া খাতে সহযোগিতার আশ্বাস

১৬ অক্টোবরের শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উদযাপন স্থান পরিদর্শন করলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

চীন-দক্ষিণ এশিয়া মেরিন কো-অপারেশন ফোরামে অংশ নিতে চীন সফরে ঢাবি উপাচার্য

হাজিদের কোনো কষ্ট, অবহেলা বা জুলুম সহ্য করা হবে না: ধর্মমন্ত্রী  

শিক্ষার মানোন্নয়নে শিক্ষাপ্রতিষ্ঠানে মনিটরিং ব্যবস্থা জোরদার করতে হবে : শিক্ষামন্ত্র

ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পর পর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা: স্বরাষ্ট্রমন্ত্রী

ক্যান্সার চিকিৎসায় আইএইএর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় সরকার : বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

তরুণদের নজরুলের চেতনায় আলোকিত হওয়ার আহ্বান সংস্কৃতি মন্ত্রীর

১০

সুশাসন ও আইনশৃঙ্খলা উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

১১

হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ পরিবারের পাশে প্রধানমন্ত্রী

১২

পরমাণু প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বাংলাদেশের অঙ্গীকার 

১৩

ওয়ান কার্ড হতে পারে জনবান্ধব সেবার একক সমাধান: জনপ্রশাসন উপদেষ্টা

১৪

​জনগণের অর্থে নির্মিত নতুন রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসন

১৫

ডেঙ্গু প্রতিরোধে পরিকল্পনা নয়, চাই কার্যকর পদক্ষেপ: এলজিআরডি মন্ত্রী

১৬

১৭ সেপ্টেম্বর ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী এশিয়ান ট্যুরিজম ফেয়ার

১৭

বন্যপ্রাণী অপরাধ দমনে দক্ষিণ এশিয়ায় জোরালো আঞ্চলিক সহযোগিতা প্রয়োজন: পরিবেশ মন্ত্রী

১৮

আর্থিক অসচ্ছলতার কারণে কোনো শিশু শিক্ষা থেকে বঞ্চিত হবে না: খাদ্যমন্ত্রী

১৯

সারের সংকট নেই, বিতরণে মনিটরিং জোরদারের নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর

২০