ব্রেকিং নিউজ
গণসংবাদ
১২ অক্টোবর ২০২৬, ৪:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

২১ জানুয়ারি থেক ২৭ মে পর্যন্ত পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে : নির্বাচন কমিশনার

গণসংবাদ প্রতিবেদক :


পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ২১ জানুয়ারি প্রথম ধাপের ভোট গ্রহণ শুরু হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

সোমবার (১২ অক্টোবর)  রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইউপি নির্বাচন নিয়ে কমিশন সভা শেষে এক ব্রিফিংয়ে তিরি এসব কথা বলেন।

প্রধান নির্বাচন কমিশনার এ. এম. এম. নাসির উদ্দিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে অন্য চারজন নির্বাচন কমিশনারসহ ইসির ঊর্ধতন কর্মকর্তারা অংশ নেন।

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন,  ঘোষিত সময়সূচি অনুযায়ী, ২০২৭ সালের ২১ জানুয়ারি প্রথম ধাপ, ৪ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ, ২৯ এপ্রিল তৃতীয় ধাপ, ১৩ মে চতুর্থ ধাপ এবং ২৭ মে পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন হবে।

তিনি বলেন, আগামী ২৭ মের মধ্যে ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন হবে। আনুমানিক ৪ হাজার ৩০০’র মত ইউনিয়ন পরিষদের মেয়াদপূর্ণ হয়ে গেছে।

আইন অনুযায়ী এই ইউনিয়ন পরিষদগুলোর নির্বাচন ২০২৭ সালের মে মাসের  ২৭ তারিখের মধ্যে সম্পন্ন হবে।

তিনি বলেন, গত ১৩ সেপ্টেম্বর সাত ধাপে ইউপি নির্বাচনে কথা বলেছিলেন।  সময়ের স্বল্পতার কারণে সেটা আমরা পাঁচ ধাপে নিয়ে এসেছি।

তবে নির্বাচনের তফসিল ঘোষণা করবেন  জেলা নির্বাচন কর্মকর্তারা। সাধারণত  ছয় সপ্তাহ আগে বা প্লাস মাইনাস ৪২ দিন থেকে  ৪৫ দিনের মধ্যে তফসিল ঘোষণা করা হবে বলে ইসি সানাউল্লাহ জানান।

তিনি আরো বলেন, ভোটের সবগুলো দিনই বৃহস্পতিবার রাখার চেষ্টা করেছি।

সকল জেলাতেই আমরা নির্বাচন শুরু করবো।  সদর উপজেলাগুলোকে আমরা অগ্রাধিকার দেব।

তিনি আরো বলেন, যেসব ইউনিয়ন পরিষদগুলো  আইন অনুযায়ী মেয়াদ শেষ হয়েছে সেগুলো অগ্রাধিকার পাবে।

আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ২১ জানুয়ারির আগে আমরা ইউপি নির্বাচন করার  চেষ্টা করেছিলাম। কিন্তু  যত ইভেন্ট থাকা সম্ভব সবই পড়ে গেছে এই ছয়-সাত মাসের মধ্যে। দুটো ঈদ, দুটো পরীক্ষা, তারপর বিশ্ব এজতেমা সব এর মধ্যে পড়ে গেছে।  যে কারণে আমাদের একটু টাইট শিডিউলের মধ্যে যেতে হয়েছে।

ইউপি নির্বাচনে আইন-শৃঙ্খলার বিষয়ে এক প্রশ্নের জবাবে  তিনি বলেন, আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আলাদাভাবে মিটিং করব। আমরা ইতঃপূর্বে যে মিটিং করেছিলাম সেখানে তারা সবাই উপস্থিত ছিলেন।  আমাদেরকে সেই সময় বলা হয়েছিল নভেম্বরের মধ্যে তারা তাদের প্রশিক্ষণ কার্যক্রম সম্পাদন করবেন।

আইনের সংশোধনের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যেদিন তফসিল ঘোষণা হবে। সেদিন যে আইনটা বলবৎ থাকবে সেই আইনের অধীনেই নির্বাচন হবে।

নিবন্ধিত সকল রাজনৈতিক দলের সাথে সংলাপে বসার বিষয়ে তিনি বলেন, এখন ধারাবাহিকভাবে বাকি যেসব কার্যক্রম আছে সেগুলো চলমান থাকবে।

আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, আমরা আশা করব আমরা যে ভালো নির্বাচনের সংস্কৃতি শুরু করেছি সেই সংস্কৃতি আমরা বলবৎ রাখব। এই জন্য সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডার আমাদেরকে সহায়তা করবেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৫ জেলায় নিত্যপণ্যের বাজারে অভিযানে ৬ লাখ টাকা জরিমানা

১

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু

২

প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসির গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব

৩

সত্যি কী মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ!

৪

জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

৫

রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান ও সদস্যদের সাক্ষাৎ

৬

আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা- প্রবাসী কল্যাণ মন্ত্রী

৭

কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের সমুদ্রসৈকতে পরিনত করতে হবে: পর্যটন মন্ত্রী

৮

সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইউপিডিএফের গুলিবর্ষণ: সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার

৯

দক্ষিণ কোরিয়ায় কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে দ্বিপাক্ষিক আলোচনায় প্রতিমন্ত্রী নুরুল হক

১০

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

১১

স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

১২

ছাত্রদল নেতা রুমির সহায়তায় সুস্থ হলেন জবি শিক্ষার্থী নীল

১৩

পরিস্থিতি স্বাভাবিক হলে সৌদিতে নিহত দুই বাংলাদেশির মরদেহ আনা হবে: প্রবাসী কল্যাণ মন্ত্রী

১৪

পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

১৫

তথ্যমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার ও দুই কমিশনারের সাক্ষাৎ

১৬

প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজেরই সম্পদ, তাদের জীবন মানউন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে -সমাজকল্যাণ মন্ত্রী

১৭

ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত

১৮

ডাক বিভাগকে আধুনিক ও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরে কাজ করছে সরকার: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী

১৯

জনস্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে: এলজিআরডি মন্ত্রী

২০