ব্রেকিং নিউজ
গণসংবাদ
২০ অক্টোবর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দক্ষিণ কোরিয়ায় কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে দ্বিপাক্ষিক আলোচনায় প্রতিমন্ত্রী নুরুল হক

গণসংবাদ প্রতিবেদক :

দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ, দক্ষতা বৃদ্ধি এবং শ্রমবাজারে পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে আজ সিউলে পৃথক দুটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর)  প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব মোঃ নুরুল হক, এমপি, দক্ষিণ কোরিয়ার ‘ন্যাশনাল এমপ্লয়মেন্ট সার্ভিস অ্যাসোসিয়েশন অব কোরিয়া’ (NESA) এবং ‘কনস্ট্রাকশন অ্যাসোসিয়েশন অব কোরিয়া’ (CAK)-এর প্রতিনিধিদের সাথে এ বৈঠকগুলোতে মিলিত হন।

NESA-এর প্রতিনিধিবৃন্দের সাথে অনুষ্ঠিত বৈঠকে প্রতিমন্ত্রী দক্ষিণ কোরিয়া সরকারের এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম (EPS)-এর আওতায় বাংলাদেশি কর্মীদের জন্য কাজের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি নিয়মিত কর্মসংস্থানের পাশাপাশি মৌসুমি কর্মসংস্থান, কারিগরি দক্ষতা উন্নয়ন, কোরীয় ভাষা শিক্ষা এবং বৃত্তিমূলক প্রশিক্ষণের মতো নতুন ক্ষেত্রগুলোতে যৌথ সহযোগিতার আহ্বান জানান। শিল্প ও মানবসম্পদ উন্নয়নে দক্ষিণ কোরিয়ার অসামান্য সাফল্যের প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, কোরিয়ার স্থানীয় শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ, যোগ্য ও প্রশিক্ষিত জনশক্তি তৈরিতে বাংলাদেশ সম্পূর্ণ প্রস্তুত।

উক্ত সভায় NESA-এর পক্ষ থেকে কোরীয় ভাষা শিক্ষা, পেশাভিত্তিক প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতায় বাংলাদেশি কর্মীদের অবদান ও সম্ভাবনার বিষয়টি তুলে ধরা হয়। বৈঠকে কর্মীদের বিদেশে গমনের পূর্বে কোরীয় ভাষার ব্যবহারিক দক্ষতা ও কর্মক্ষেত্রভিত্তিক প্রশিক্ষণ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়, যাতে কর্মীরা কোরিয়ার কাজের পরিবেশের সাথে দ্রুত খাপ খাইয়ে নিতে পারেন।

পরবর্তীতে কনস্ট্রাকশন অ্যাসোসিয়েশন অব কোরিয়া (CAK)-এর সাথে আয়োজিত পৃথক বৈঠকে প্রতিমন্ত্রী জনাব মোঃ নুরুল হক, এমপি, কোরিয়ার লাভজনক নির্মাণ খাতে বাংলাদেশি শ্রমিকদের যুক্ত করার আহ্বান জানান এবং স্থানীয় নির্মাণ প্রতিষ্ঠানগুলোর সাথে নেটওয়ার্কিং বৃদ্ধির জোর তাগিদ দেন। আন্তর্জাতিক নির্মাণ খাতে বাংলাদেশি কর্মীদের পূর্ব অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি জানান, বাংলাদেশ সরকার কর্মীদের কারিগরি প্রশিক্ষণ ও পেশাগত নিরাপত্তা বিষয়ে সর্বোচ্চ মান বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ।

CAK এবং কোরিয়ার শীর্ষস্থানীয় নির্মাণ প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা নির্মাণখাতে নিরাপত্তা, দক্ষ যোগাযোগ এবং সুনির্দিষ্ট কারিগরি জ্ঞানের গুরুত্ব তুলে ধরেন। তারা স্বীকার করেন যে, ব্যবহারিক কোরীয় ভাষা ও নির্মাণ সংক্রান্ত কারিগরি যোগ্যতাসম্পন্ন বাংলাদেশি কর্মীদের কোরিয়ার নির্মাণশিল্পে যুক্ত করার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে।

উভয় বৈঠকেই প্রাতিষ্ঠানিক সহযোগিতা বৃদ্ধি, কর্মীদের যথাযথ প্রাক-বহির্গমন প্রস্তুতি নিশ্চিতকরণ এবং নতুন কর্মসংস্থান অনুসন্ধানে দুই দেশের অভিন্ন অঙ্গীকার প্রতিফলিত হয়। প্রতিমন্ত্রী আলোচনায় গৃহীত সিদ্ধান্তসমূহের দ্রুত ও কার্যকর বাস্তবায়নে দক্ষিণ কোরিয়ার সংশ্লিষ্ট দপ্তরসমূহ এবং সিউলস্থ বাংলাদেশ দূতাবাসের মধ্যে সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রাখার নির্দেশনা প্রদান করেন।

এই সফর ও বৈঠকসমূহ দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি কর্মীদের দক্ষতা বিকাশ এবং সামগ্রিক মানবসম্পদ উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া বন্ধুত্বের এক নতুন দিগন্ত উন্মোচন করল। উভয় দেশের পারস্পরিক স্বার্থ রক্ষা এবং বাংলাদেশি অভিবাসী কর্মীদের জন্য নিরাপদ, সম্মানজনক ও উৎপাদনশীল কর্মসংস্থান নিশ্চিত করার অভিন্ন লক্ষ্য নিয়ে দুই দেশ একযোগে কাজ করে যাবে বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৫ জেলায় নিত্যপণ্যের বাজারে অভিযানে ৬ লাখ টাকা জরিমানা

১

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু

২

প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসির গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব

৩

সত্যি কী মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ!

৪

জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

৫

রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান ও সদস্যদের সাক্ষাৎ

৬

আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা- প্রবাসী কল্যাণ মন্ত্রী

৭

কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের সমুদ্রসৈকতে পরিনত করতে হবে: পর্যটন মন্ত্রী

৮

সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইউপিডিএফের গুলিবর্ষণ: সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার

৯

দক্ষিণ কোরিয়ায় কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে দ্বিপাক্ষিক আলোচনায় প্রতিমন্ত্রী নুরুল হক

১০

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

১১

স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

১২

ছাত্রদল নেতা রুমির সহায়তায় সুস্থ হলেন জবি শিক্ষার্থী নীল

১৩

পরিস্থিতি স্বাভাবিক হলে সৌদিতে নিহত দুই বাংলাদেশির মরদেহ আনা হবে: প্রবাসী কল্যাণ মন্ত্রী

১৪

পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

১৫

তথ্যমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার ও দুই কমিশনারের সাক্ষাৎ

১৬

প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজেরই সম্পদ, তাদের জীবন মানউন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে -সমাজকল্যাণ মন্ত্রী

১৭

ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত

১৮

ডাক বিভাগকে আধুনিক ও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরে কাজ করছে সরকার: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী

১৯

জনস্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে: এলজিআরডি মন্ত্রী

২০