ব্রেকিং নিউজ
সিনথিয়া আফরোজ
১৭ মে ২০২৬, ৯:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণচেষ্টার বিচারের দাবিতে প্রশাসনিক ভবন অবরোধ, আট ঘণ্টা পর প্রত্যাহার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় আসামিকে গ্রেপ্তার করে দ্রুত বিচার করার দাবিতে রোববার সকালে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন অবরোধ করেন। পরে সন্ধ্যায় এই কর্মসূচি প্রত্যাহার করা হয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় আসামিকে গ্রেপ্তার করে দ্রুত বিচার নিশ্চিত ও প্রশাসনের জবাবদিহির জন্য করা অবরোধ কর্মসূচি আট ঘণ্টা পর প্রত্যাহার করেছেন শিক্ষার্থীরা। তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে ঝোলানো তালা বহাল থাকবে বলে জানান তাঁরা।

রোববার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনে তালা খুলে অবরোধ প্রত্যাহার করেন তাঁরা। এর আগে সকাল ১০টার দিকে নতুন প্রশাসনিক ভবনের দুটি ফটকে তালা ঝুলিয়ে অবরোধ করেন বিভিন্ন বিভাগের একদল নারী শিক্ষার্থী।

১২ মে রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিত্যক্ত ফজিলতুন্নেছা –সংলগ্ন সড়ক থেকে টেনেহিঁচড়ে এক ছাত্রীকে অন্ধকারে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে। এ ঘটনায় একজনকে অজ্ঞাত আসামি করে আশুলিয়া থানায় মামলা করে প্রশাসন। ঘটনার পাঁচ দিন পার হলে এখনো ধরাছোঁয়ার বাইরে আসামি।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রোববার সকাল ১০টার দিকে নতুন প্রশাসনিক ভবন অবরোধ করেন। অবরোধের পর কোনো কর্মকর্তা-কর্মচারীকে ভবন থেকে প্রবেশ ও বের হতে দেননি আন্দোলনকারীরা। কর্মকর্তারা নির্দিষ্ট কর্মঘণ্টার দুই ঘণ্টা পরও ভবনে অবরুদ্ধ ছিলেন। পরে বিকেল পৌনে পাঁচটার দিকে আন্দোলনকারীদের সঙ্গে দেখা করতে আসেন উপাচার্য মোহাম্মদ কামরুল আহসান। এ সময় তিনি শিক্ষার্থীদের মামলা ও তদন্ত কমিটির বিষয়ে বিস্তারিত সর্বশেষ তথ্য জানান। এরপর শিক্ষার্থীরা নিজেদের মধ্যে আলোচনা করে উপাচার্যের কাছে দাবি জানান, ধর্ষণচেষ্টার ঘটনায় প্রশাসন কর্তৃক গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা সাত দিনের পরিবর্তে তিন দিনের মধ্যে শেষ করতে হবে এবং আসামিকে তিন দিনের মধ্যে চিহ্নিত করতে হবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীরা এমন দাবি জানালেও উপাচার্য স্পষ্ট করে কোনো উত্তর দেননি। ঠিক একই সময়ে ভবনের মধ্যে আটকে থাকা কর্মচারীরা উত্তেজিত হয়ে উঠলে ভবনের তালা খুলে দেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের একজন ইতিহাস বিভাগের শিক্ষার্থী লামিশা জামান বলেন, ‘আমাদের অবরোধ কর্মসূচিটি ছিল মূলত প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করা এবং মামলার বিষয়ে আপডেট তথ্য জানা। উপাচার্য স্যার আমাদের সঙ্গে কথা বলেছেন এবং আসামি সম্পর্কে অগ্রগতির বিষয়ে জানিয়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠিত তদন্ত কমিটি সাত দিনের পরিবর্তে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়া এবং অপরাধীকে আগামী তিন দিনের মধ্যে চিহ্নিত করার কথা জানানো হয়েছে। আমরা চাই, অপরাধীকে অতি দ্রুত গ্রেপ্তার করে শাস্তির আওতায় নিয়ে আসা হোক।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ কামরুল আহসান বলেন, ধর্ষণচেষ্টার ঘটনায় অপরাধীকে গ্রেপ্তার করার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ রাষ্ট্রের বিভিন্ন সংস্থা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৫ জেলায় নিত্যপণ্যের বাজারে অভিযানে ৬ লাখ টাকা জরিমানা

১

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু

২

প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসির গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব

৩

সত্যি কী মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ!

৪

জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

৫

রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান ও সদস্যদের সাক্ষাৎ

৬

আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা- প্রবাসী কল্যাণ মন্ত্রী

৭

কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের সমুদ্রসৈকতে পরিনত করতে হবে: পর্যটন মন্ত্রী

৮

সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইউপিডিএফের গুলিবর্ষণ: সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার

৯

দক্ষিণ কোরিয়ায় কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে দ্বিপাক্ষিক আলোচনায় প্রতিমন্ত্রী নুরুল হক

১০

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

১১

স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

১২

ছাত্রদল নেতা রুমির সহায়তায় সুস্থ হলেন জবি শিক্ষার্থী নীল

১৩

পরিস্থিতি স্বাভাবিক হলে সৌদিতে নিহত দুই বাংলাদেশির মরদেহ আনা হবে: প্রবাসী কল্যাণ মন্ত্রী

১৪

পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

১৫

তথ্যমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার ও দুই কমিশনারের সাক্ষাৎ

১৬

প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজেরই সম্পদ, তাদের জীবন মানউন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে -সমাজকল্যাণ মন্ত্রী

১৭

ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত

১৮

ডাক বিভাগকে আধুনিক ও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরে কাজ করছে সরকার: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী

১৯

জনস্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে: এলজিআরডি মন্ত্রী

২০