ব্রেকিং নিউজ
গণসংবাদ
২৭ অক্টোবর ২০২৬, ৩:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান ও সদস্যদের সাক্ষাৎ

গণসংবাদ প্রতিবেদক:

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আখতার হোসেন খানের নেতৃত্বে কাউন্সিলের চারজন পূর্ণকালীন সদস্য সোমবার (২৬ অক্টোবর)  বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার (২৬ অক্টোবর)  বঙ্গভবনে ক্ষাৎকালের শুরুতে চেয়ারম্যানসহ কাউন্সিলের সকল সদস্য রাষ্ট্রপতির নিকট নিজ নিজ পরিচয় তুলে ধরেন।

কাউন্সিলের চেয়ারম্যান জানান, ২০১৭ সালে সংসদীয় আইনের মাধ্যমে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল প্রতিষ্ঠিত হয় যেখানে কাউন্সিলের চেয়ারম্যান ও সদস্যদের পদমর্যদা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সমপযায় নিদ্ধারিত হয়।

এ সময় তিনি দেশের উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ, বিশ্বমানের উচ্চশিক্ষা ব্যবস্থা গড়ে তোলা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের উচ্চশিক্ষার গ্রহণযোগ্যতা বৃদ্ধিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের ভূমিকা ও কার্যক্রম তুলে ধরেন।

তিনি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও একাডেমিক প্রোগ্রামের মানোন্নয়নে অ্যাক্রেডিটেশনের গুরুত্ব, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর ও পারস্পরিক সহযোগিতা জোরদারের মাধ্যমে দেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে কাউন্সিলের চলমান উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

এ সময় কাউন্সিলের ক্রমবর্ধমান কার্যক্রমের পরিপ্রেক্ষিতে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা ও সম্প্রসারণের লক্ষ্যে স্থায়ী অবকাঠামো গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরেন চেয়ারম্যান। এ বিষয়ে তিনি কাউন্সিলের জন্য নিজস্ব জমি বরাদ্দ ও স্থায়ী ভবন নির্মাণে মহামান্য রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন।

রাষ্ট্রপতি কাউন্সিলের সার্বিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত হন। তিনি দেশের উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়ন এবং বৈশ্বিক প্রতিযোগিতায় নিজেদের সক্ষমতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

সাক্ষাৎকালে  রাষ্ট্রপতি কাউন্সিলের জনবল সম্পর্কে জিজ্ঞাসা করলে, চেয়ারম্যান বর্তমানে জনবল অপ্রতুলতার বিষয়টি তাঁকে অবহিত করেন। বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের প্রাতিষ্ঠানিক কার্যক্রম আরও গতিশীল করতে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে কাউন্সিলের পূর্ণকালীন সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব মোঃ এমদাদুল হক, অধ্যাপক ড. আহমেদ আবদুল্লাহ জামাল, অধ্যাপক ড. মোঃ শাহ এমরান এবং অধ্যাপক ড. মোঃ ওয়াকিলুর রহমান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৫ জেলায় নিত্যপণ্যের বাজারে অভিযানে ৬ লাখ টাকা জরিমানা

১

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু

২

প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসির গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব

৩

সত্যি কী মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ!

৪

জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

৫

রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান ও সদস্যদের সাক্ষাৎ

৬

আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা- প্রবাসী কল্যাণ মন্ত্রী

৭

কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের সমুদ্রসৈকতে পরিনত করতে হবে: পর্যটন মন্ত্রী

৮

সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইউপিডিএফের গুলিবর্ষণ: সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার

৯

দক্ষিণ কোরিয়ায় কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে দ্বিপাক্ষিক আলোচনায় প্রতিমন্ত্রী নুরুল হক

১০

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

১১

স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

১২

ছাত্রদল নেতা রুমির সহায়তায় সুস্থ হলেন জবি শিক্ষার্থী নীল

১৩

পরিস্থিতি স্বাভাবিক হলে সৌদিতে নিহত দুই বাংলাদেশির মরদেহ আনা হবে: প্রবাসী কল্যাণ মন্ত্রী

১৪

পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

১৫

তথ্যমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার ও দুই কমিশনারের সাক্ষাৎ

১৬

প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজেরই সম্পদ, তাদের জীবন মানউন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে -সমাজকল্যাণ মন্ত্রী

১৭

ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত

১৮

ডাক বিভাগকে আধুনিক ও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরে কাজ করছে সরকার: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী

১৯

জনস্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে: এলজিআরডি মন্ত্রী

২০