গণসংবাদ প্রতিবেদক
ইউরোপের অন্যতম বৃহত্তম সোর্সিং মেলা শুরু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) রপ্তানি উন্নয়ন ব্যুরোর আর্থিক সহযোগিতায় এবং বাংলাদেশ দূতাবাস, রোম ও বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মিলানের ব্যবস্থাপনায় উক্ত মেলায় বাংলাদেশের এপারেল, টেক্সটাইল এবং চামড়াখাতের স্বনামধন্য ১৪ টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে।
বৈশ্বিক পোশাক প্রস্তুতকারক, টেক্সটাইল, ফ্যাব্রিক, চামড়াজাত পন্যের সরবরাহকারী, প্রযুক্তিগত উদ্ভাবক, খুচরা বিক্রেতা বা বায়ার, ব্র্যান্ড, ডিজাইনার এবং অন্যান্য পেশাদারদের সংযুক্ত করার একটি প্রধান আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে “Ready to Show” বিশ্বজুড়ে ব্যাপকভাবে স্বীকৃত।
READY TO SHOW Milan হলো ইতালির মিলানে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক গার্মেন্টস, টেক্সটাইল এবং ফ্যাশন সোর্সিং (Sourcing) মেলা। এটি মূলত একটি পেশাদার বা বিজনেস-টু-বিজনেস (B2B) বাণিজ্যিক প্রদর্শনী।
“Ready to Show” -এ বাংলাদেশের এই অংশগ্রহণ মূলত দেশের রপ্তানি বাজার বহুমুখীকরণ ও সম্প্রসারণ, ভ্যালু-অ্যাডেড তৈরি পোশাক, টেক্সটাইল পণ্য, চামড়াজাত পন্যের প্রচার, আন্তর্জাতিক বায়ারদের আকর্ষণ করা এবং ইতালিসহ ইউরোপের অন্যান্য দেশের সাথে বাণিজ্যিক সম্পৃক্ততা জোরদার করার ধারাবাহিক প্রচেষ্টাকে প্রতিফলিত করে।
মেলায় অংশগ্রহণকারী বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো হলোঃ ১) রাইনো এপারেলস, ২) ফোকাস এপারেলস বিডি, ৩) মাসকম কম্পোজিট লিঃ, ৪) নাইস কম্পোজিট টেক্সটাইল,
৫) ইকো হিলিং এক্সেসরিজ, ৬) আহাভা কম্পোজিট লিঃ, ৭) স্পার্টান ফ্যাশন লিঃ,৮) ঐলি ফ্যাশন লিঃ, ৯) মেসার্স হাওলাদার ট্রেডিং, ১০) ডে ফ্যাশন লিঃ, ১১) নিটেক্সপো ইন্টারন্যাশনাল, ১২) এশিয়া প্যাসিফিক জোন, ১৩) চিটাগং ফোর ব্রাদার্স এপারেলস, ১৪) সিম ফেব্রিকস লিঃ।
মন্তব্য করুন