ব্রেকিং নিউজ
গণসংবাদ
১৯ অক্টোবর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ছাত্রদল নেতা রুমির সহায়তায় সুস্থ হলেন জবি শিক্ষার্থী নীল

ডেঙ্গু আক্রান্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২১তম আবর্তনের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী দেবপ্রিয় অধিকারী নীল চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। অসুস্থতার সংকটময় সময়ে পাশে দাঁড়িয়েছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ২ নং যুগ্ম আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান রুমি।

রোববার (১৮ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যমে নীলের সুস্থ হয়ে বাড়ি ফেরার বিষয়টি নিশ্চিত করেন রুমি।

জানা যায়, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার পর নীলের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ধানমন্ডির পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা, প্লাটিলেট ব্যবস্থাপনা ও অন্যান্য ব্যয় নির্বাহ করতে গিয়ে আর্থিক সংকটে পড়ে তার পরিবার। এমন পরিস্থিতিতে নীলের চিকিৎসায় সহায়তা করেন রুমি।

এছাড়াও, হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই নীলের চিকিৎসার সার্বিক পরিস্থিতি নিয়ে হাসপাতালের চিকিৎসক ও কর্তৃপক্ষ এবং নীলের পরিবারের সঙ্গে আলোচনা করেন রুমি। নীলের চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি চিকিৎসা ব্যয় কমানোর বিষয়েও উদ্যোগ নেন তিনি।

হাসপাতাল সূত্রে জানা যায়, নীলের পরিবারের আর্থিক চাপ কমাতে রুমি হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ করেন এবং তারা চিকিৎসা বিলে প্রায় ১ লক্ষ ৬২ হাজার টাকা ছাড় দেন।

এ বিষয়ে দেবপ্রিয় অধিকারী নীলের বাবার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, “নীলের সুস্থ হয়ে উঠার পেছনে উনার (রুমি) অবদান অনেক। হাসপাতালের বিল নিয়ে অনেক চিন্তিত ছিলাম কিন্তু উনার (রুমি) কারণে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে ভালো পরিমাণে ডিসকাউন্ট করে দেয়। উনার (রুমি) কাছে আমরা চির কৃতজ্ঞ”

সহায়তার বিষয়ে মোস্তাফিজুর রহমান রুমি জানান, “শিক্ষার্থীদের অধিকার রক্ষা, বিপদে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া এবং ন্যায্য দাবি আদায়ে আমাদের অঙ্গীকার অবিচল। আমরা কথায় নয়, কাজের মাধ্যমে শিক্ষার্থীদের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে চাই। আমাদের রাজনীতি হোক শিক্ষার্থীদের কল্যাণে, আমাদের পথচলা হোক মানবিকতা ও দায়িত্ববোধের পথে।”

তিনি আরও বলেন, “দেশ ও জাতির প্রতিটি সংকটময় মুহূর্তে শত জেল-জুলুম, হামলা-মামলা ও নির্যাতন উপেক্ষা করে যেমন মানুষের পাশে ছিলাম, ঠিক তেমনিভাবে শিক্ষার্থীদের যেকোনো সংকটেও পাশে আছি, থাকব ইনশাআল্লাহ।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৫ জেলায় নিত্যপণ্যের বাজারে অভিযানে ৬ লাখ টাকা জরিমানা

১

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু

২

প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসির গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব

৩

সত্যি কী মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ!

৪

জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

৫

রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান ও সদস্যদের সাক্ষাৎ

৬

আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা- প্রবাসী কল্যাণ মন্ত্রী

৭

কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের সমুদ্রসৈকতে পরিনত করতে হবে: পর্যটন মন্ত্রী

৮

সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইউপিডিএফের গুলিবর্ষণ: সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার

৯

দক্ষিণ কোরিয়ায় কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে দ্বিপাক্ষিক আলোচনায় প্রতিমন্ত্রী নুরুল হক

১০

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

১১

স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

১২

ছাত্রদল নেতা রুমির সহায়তায় সুস্থ হলেন জবি শিক্ষার্থী নীল

১৩

পরিস্থিতি স্বাভাবিক হলে সৌদিতে নিহত দুই বাংলাদেশির মরদেহ আনা হবে: প্রবাসী কল্যাণ মন্ত্রী

১৪

পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

১৫

তথ্যমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার ও দুই কমিশনারের সাক্ষাৎ

১৬

প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজেরই সম্পদ, তাদের জীবন মানউন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে -সমাজকল্যাণ মন্ত্রী

১৭

ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত

১৮

ডাক বিভাগকে আধুনিক ও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরে কাজ করছে সরকার: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী

১৯

জনস্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে: এলজিআরডি মন্ত্রী

২০