ব্রেকিং নিউজ
গণসংবাদ
১২ সেপ্টেম্বর ২০২৬, ৭:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রুহুল কবির রিজভীর

গণসংবাদ প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেছেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের স্বার্থে যারা কাজ করছেন, তাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ রক্ষার অঙ্গীকার নিয়ে এগিয়ে যেতে হবে।

শনিবার (১২ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম মিলনায়তনে ১২ দলীয় জোটের উদ্যোগে আয়োজিত ‘দেশের চলমান সংকট ও দেশপ্রেমিক শক্তির করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘বিরোধী দল কথা বলবে, পার্লামেন্টে কথা বলবে, বাইরেও কথা বলবে এবং কর্মসূচি দেবে। কিন্তু অলীক কোনো বিষয় বা অহেতুক কোনো বিষয়, যার সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই, তা নিয়ে অতিরিক্ত হৈচৈ করা সাধারণ মানুষ ভালোভাবে নেয় না।’

তিনি আরও বলেন, ভিন্নমত থাকবে, নিজের বিরুদ্ধে সমালোচনা থাকবে। তবে সেই সমালোচনা অবশ্যই গঠনমূলক হতে হবে। সেটি অপপ্রচার কিংবা কলঙ্ক লেপন হওয়া উচিত নয়।

দেশে গ্যাস, জ্বালানি ও বিদ্যুৎ সংকট প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, মাত্র ছয় মাস আগে দায়িত্ব নেওয়া সরকার এ সংকটের জন্য দায়ী নয়। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বৈশ্বিক পরিস্থিতির প্রভাব পড়েছে দেশের জ্বালানি ব্যবস্থায়। তিনি বলেন, ‘এটার জন্য তারেক রহমানের সরকার দায়ী নন। এটি বৈশ্বিক সংকট। ‘

সরকারের সামাজিক কার্যক্রম ও জনকল্যাণমুখী কর্মসূচির কথা তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সামাজিক সুরক্ষা বা সোশ্যাল নেট যেভাবে তৈরি করা হচ্ছে, এতে বিভিন্ন কার্ডের মাধ্যমে প্রান্তিক, অসহায়, গরিব ও দরিদ্র মানুষ সুবিধা পাচ্ছেন।

বয়স্ক ভাতা বাড়ানোর বিষয়টি উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, বয়স্ক ভাতা ৬০০ টাকা থেকে ৭০০ টাকা করা হয়েছে। উপকারভোগীর সংখ্যা আগে ৬১ লাখ ছিল। বর্তমান সরকার আরও এক লাখ বাড়িয়েছে।

তিনি আরও বলেন, এগুলো সবই সামাজিক সুরক্ষার একেকটি প্রতিশ্রুতি প্রতিপালন করা এবং সেই কাজগুলো সরকার একটির পর একটি করছে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাদ্য স্বয়ংসম্পূর্ণতার কর্মসূচির কথা উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, স্বাধীনতার পর ১৯৭২ সালে দেশে ভয়াবহ খাদ্য সংকট তৈরি হয়েছিল। জিয়াউর রহমান গণমুখী কর্মসূচি পালন করার মাধ্যমে বাংলাদেশকে শুধু খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেননি, খাদ্য রপ্তানির পদক্ষেপও নিয়েছিলেন।

বর্তমান সরকারের নানা কল্যাণমুখী পদক্ষেপের কথা উল্লেখ করে  তিনি বলেন, জনকল্যাণমুখী কর্মসূচিগুলো থেকে বাধা দেওয়ার জন্য নানা ধরনের চক্রান্ত করা হচ্ছে কিনা, সেটিও দেখতে হবে। কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের ঝটিকা মিছিল নিয়েও প্রশ্ন তোলেন রুহুল কবির রিজভী।

তিনি বলেন, আওয়ামী লীগ অতীতে যে কর্মকাণ্ড করেছে, তাতে রক্তপিপাসু আচরণ প্রকাশ পেয়েছে। প্রাইমারি স্কুল, হাইস্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, রিকশাচালক, শ্রমিক ও সাধারণ মানুষকে তারা দিনে-দুপুরে হত্যা করেছে। এ সময় আওয়ামী লীগের বিচারের দাবি জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

১২ দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টি কাজী জাফরের চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার সভায় সভাপতিত্ব করেন। আরও বক্তব্য দেন ১২ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ ও জাতীয় নেতৃবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাজিদের কোনো কষ্ট, অবহেলা বা জুলুম সহ্য করা হবে না: ধর্মমন্ত্রী  

শিক্ষার মানোন্নয়নে শিক্ষাপ্রতিষ্ঠানে মনিটরিং ব্যবস্থা জোরদার করতে হবে : শিক্ষামন্ত্র

ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পর পর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা: স্বরাষ্ট্রমন্ত্রী

ক্যান্সার চিকিৎসায় আইএইএর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় সরকার : বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

তরুণদের নজরুলের চেতনায় আলোকিত হওয়ার আহ্বান সংস্কৃতি মন্ত্রীর

সুশাসন ও আইনশৃঙ্খলা উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ পরিবারের পাশে প্রধানমন্ত্রী

পরমাণু প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বাংলাদেশের অঙ্গীকার 

ওয়ান কার্ড হতে পারে জনবান্ধব সেবার একক সমাধান: জনপ্রশাসন উপদেষ্টা

​জনগণের অর্থে নির্মিত নতুন রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসন

১০

ডেঙ্গু প্রতিরোধে পরিকল্পনা নয়, চাই কার্যকর পদক্ষেপ: এলজিআরডি মন্ত্রী

১১

১৭ সেপ্টেম্বর ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী এশিয়ান ট্যুরিজম ফেয়ার

১২

বন্যপ্রাণী অপরাধ দমনে দক্ষিণ এশিয়ায় জোরালো আঞ্চলিক সহযোগিতা প্রয়োজন: পরিবেশ মন্ত্রী

১৩

আর্থিক অসচ্ছলতার কারণে কোনো শিশু শিক্ষা থেকে বঞ্চিত হবে না: খাদ্যমন্ত্রী

১৪

সারের সংকট নেই, বিতরণে মনিটরিং জোরদারের নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর

১৫

তরুণ সমাজ ও রাজনৈতিক কর্মীরা সাইবাট বুলিং, মানহানির শিকার

১৬

গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: এলজিআরডি মন্ত্রী

১৭

৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে এআই, রোবোটিক্স ও কারিগরি শিক্ষা : মাহ্দী আমিন

১৮

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতির দেশ করতে এভিয়েশন খাতকে শক্তিশালী করা হচ্ছে: বিমানমন্ত্রী

১৯

বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী

২০