ব্রেকিং নিউজ
গণসংবাদ
১৫ সেপ্টেম্বর ২০২৬, ৭:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তরুণদের নজরুলের চেতনায় আলোকিত হওয়ার আহ্বান সংস্কৃতি মন্ত্রীর

গণসংবাদ প্রতিবেদক :

কাজী নজরুল ইসলামের মানবপ্রেম, অসাম্প্রদায়িকতা, সাম্য ও দেশপ্রেমের চেতনায় আলোকিত হতে নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর)  নজরুল বর্ষ উপলক্ষে ঢাকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান তিনি।

মন্ত্রী বলেন, নজরুলচর্চার মাধ্যমে তরুণদের মধ্যে সৃজনশীলতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেম জাগ্রত হবে। সুস্থ সংস্কৃতির বিকাশই একটি আলোকিত সমাজ গঠনের অন্যতম ভিত্তি।

সংস্কৃতি মন্ত্রী বলেন, জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে ত্রিশালে তিন দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরুল বর্ষ ঘোষণার মাধ্যমে সারা দেশে নজরুলচর্চাকে নতুন মাত্রা দিয়েছেন।

তিনি জানান, নজরুল বর্ষ উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

তিনি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ভিকারুননিসা নূনের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং বলেন, এ ধরনের প্রতিষ্ঠান দেশ গঠনে মেধাবী ও সংস্কৃতিমনা প্রজন্ম তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি আরো বলেন, ইসলামী সংগীত ও শ্যামাসংগীত রচনার মাধ্যমে নজরুল ধর্মীয় সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। কবির রচনায় আরবি, ফারসি, উর্দু ও বিভিন্ন বিদেশি শব্দের সৃজনশীল ব্যবহার বাংলা ভাষাকে সমৃদ্ধ করেছে বলেও তিনি উল্লেখ করেন।

মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দূরদর্শী উদ্যোগে সংস্কৃতি মন্ত্রণালয় ও নজরুল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছে, যা জাতীয় সংস্কৃতি সংরক্ষণ ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলেও জানান।

তিনি নজরুলের ‘বিদ্রোহী’ কবিতা থেকে ‘মম এক হাতে-বাঁকা বাঁশের বাঁশরি,আর হাতে রণ-তূর্য’ ও ‘গাহি সাম্যের গান’ থেকে কয়েকটি চরণ আবৃত্তি করে কবির অসাম্প্রদায়িক চেতনার কথা তুলে ধরেন এবং আবৃত্তির মাধ্যমে প্রেম ও দ্রোহের যুগল রূপে কবিকে ব্যাখ্যা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাজিদের কোনো কষ্ট, অবহেলা বা জুলুম সহ্য করা হবে না: ধর্মমন্ত্রী  

শিক্ষার মানোন্নয়নে শিক্ষাপ্রতিষ্ঠানে মনিটরিং ব্যবস্থা জোরদার করতে হবে : শিক্ষামন্ত্র

ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পর পর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা: স্বরাষ্ট্রমন্ত্রী

ক্যান্সার চিকিৎসায় আইএইএর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় সরকার : বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

তরুণদের নজরুলের চেতনায় আলোকিত হওয়ার আহ্বান সংস্কৃতি মন্ত্রীর

সুশাসন ও আইনশৃঙ্খলা উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ পরিবারের পাশে প্রধানমন্ত্রী

পরমাণু প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বাংলাদেশের অঙ্গীকার 

ওয়ান কার্ড হতে পারে জনবান্ধব সেবার একক সমাধান: জনপ্রশাসন উপদেষ্টা

​জনগণের অর্থে নির্মিত নতুন রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসন

১০

ডেঙ্গু প্রতিরোধে পরিকল্পনা নয়, চাই কার্যকর পদক্ষেপ: এলজিআরডি মন্ত্রী

১১

১৭ সেপ্টেম্বর ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী এশিয়ান ট্যুরিজম ফেয়ার

১২

বন্যপ্রাণী অপরাধ দমনে দক্ষিণ এশিয়ায় জোরালো আঞ্চলিক সহযোগিতা প্রয়োজন: পরিবেশ মন্ত্রী

১৩

আর্থিক অসচ্ছলতার কারণে কোনো শিশু শিক্ষা থেকে বঞ্চিত হবে না: খাদ্যমন্ত্রী

১৪

সারের সংকট নেই, বিতরণে মনিটরিং জোরদারের নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর

১৫

তরুণ সমাজ ও রাজনৈতিক কর্মীরা সাইবাট বুলিং, মানহানির শিকার

১৬

গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: এলজিআরডি মন্ত্রী

১৭

৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে এআই, রোবোটিক্স ও কারিগরি শিক্ষা : মাহ্দী আমিন

১৮

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতির দেশ করতে এভিয়েশন খাতকে শক্তিশালী করা হচ্ছে: বিমানমন্ত্রী

১৯

বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী

২০