ব্রেকিং নিউজ
গণসংবাদ
১২ সেপ্টেম্বর ২০২৬, ৮:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইসলামিক ফাউণ্ডেশনকে ঘুষ ও দুর্নীতিমুক্ত করা হবে: ধর্মমন্ত্রী

গণসংবাদ প্রতিবেদক

ইসলামিক ফাউন্ডেশনকে ঘুষ, দুর্নীতি ও অন্যায়মুক্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার কথা জানিয়েছেন বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব চত্বরে ‘মাসব্যাপী ইসলামী বইমেলা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশনা বিভাগ এ মেলার আয়োজন করে।

ইসলামিক ফাউন্ডেশনকে অতীতের রাজনৈতিক প্রভাবমুক্ত করে পবিত্র কোরআন ও হাদিস প্রচারের প্রকৃত কেন্দ্র হিসেবে গড়ে তোলার কথা উল্লেখ করে ধর্মমন্ত্রী বলেন, বিগত ১৭ বছর ধরে প্রতিষ্ঠানটিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। তবে কোরআন-হাদিসের বই প্রকাশের কাজ কখনো বন্ধ হবে না।

হজ্জ নিয়ে মন্ত্রী বলেন,  ২০২৬ সালে সরকারি ব্যবস্থাপনায় হজ পালনকারী ৪ হাজার ৩৪১ জনের অব্যয়িত মোট ৪ কোটি ৮৭ লাখ ২৩ হাজার ১৪ টাকা সরাসরি ব্যাংক হিসাবে ফেরত দেওয়া হয়েছে। তার দাবি, এটি একটি নতুন নজির। এ বছর হজের বিমানভাড়া ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, বর্তমান সরকার হজের বিমানের টিকিটের মূল্য কমানোর সিদ্ধান্ত নিয়েছে, যা বিশ্বের আর কোথাও সচরাচর দেখা যায় না। বিমান ভাড়া কমানোর পাশাপাশি হজযাত্রীদের সার্বিক সেবার মানও বহুলাংশে বৃদ্ধি করা হয়েছে।

অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশ গঠনে ভূমিকার কথা উল্লেখ করেন ধর্মমন্ত্রী। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ‘আপসহীন নেত্রী’ হিসেবে অভিহিত করে তার অবদানের কথাও স্মরণ করেন তিনি।

‎ইমাম ও মোয়াজ্জিনদের সার্বিক কল্যাণে সরকারের গৃহীত পদক্ষেপের কথা উল্লেখ করে ধর্মমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী নিজস্ব উদ্যোগে ইমাম-মোয়াজ্জিনদের জন্য ভাতার ব্যবস্থা চালু করেছেন। পর্যায়ক্রমে সমগ্র দেশের ইমাম ও মোয়াজ্জিনদের এ ভাতার আওতায় আনা হবে।

‎হজযাত্রীদের সুবিধার কথা তুলে ধরে তিনি আরও বলেন, বর্তমান সরকার হজের বিমানের টিকিটের মূল্য কমানোর সিদ্ধান্ত নিয়েছে, যা বিশ্বের আর কোথাও সচরাচর দেখা যায় না। বিমান ভাড়া কমানোর পাশাপাশি হজযাত্রীদের সার্বিক সেবার মানও বহুলাংশে বৃদ্ধি করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এইচ এম কামরুজ্জামান ইসলামী জ্ঞানচর্চাকে গবেষণাভিত্তিক ও সময়োপযোগী করার আহ্বান জানান। ডিজিটাল যুগে বিভ্রান্তি রোধে নির্ভরযোগ্য প্রকাশনা, ই-বুক ও ডিজিটাল আর্কাইভের মাধ্যমে বিশুদ্ধ জ্ঞান সহজলভ্য করার ওপর গুরুত্ব দেন তিনি। একই সঙ্গে শিশু-কিশোরদের উপযোগী নৈতিক মূল্যবোধভিত্তিক বই প্রকাশে লেখক ও প্রকাশকদের প্রতি আহ্বান জানান।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকীর স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। এতে বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠানের প্রতিনিধি, ধর্ম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

‎বক্তব্য প্রদান শেষে ধর্মমন্ত্রী ফিতা কেটে মাসব্যাপী এই ইসলামী বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উল্লেখ্য, বায়তুল মোকাররম চত্বরে আয়োজিত এ মেলায় দেশি-বিদেশি মোট ২০৬টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাজিদের কোনো কষ্ট, অবহেলা বা জুলুম সহ্য করা হবে না: ধর্মমন্ত্রী  

শিক্ষার মানোন্নয়নে শিক্ষাপ্রতিষ্ঠানে মনিটরিং ব্যবস্থা জোরদার করতে হবে : শিক্ষামন্ত্র

ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পর পর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা: স্বরাষ্ট্রমন্ত্রী

ক্যান্সার চিকিৎসায় আইএইএর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় সরকার : বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

তরুণদের নজরুলের চেতনায় আলোকিত হওয়ার আহ্বান সংস্কৃতি মন্ত্রীর

সুশাসন ও আইনশৃঙ্খলা উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ পরিবারের পাশে প্রধানমন্ত্রী

পরমাণু প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বাংলাদেশের অঙ্গীকার 

ওয়ান কার্ড হতে পারে জনবান্ধব সেবার একক সমাধান: জনপ্রশাসন উপদেষ্টা

​জনগণের অর্থে নির্মিত নতুন রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসন

১০

ডেঙ্গু প্রতিরোধে পরিকল্পনা নয়, চাই কার্যকর পদক্ষেপ: এলজিআরডি মন্ত্রী

১১

১৭ সেপ্টেম্বর ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী এশিয়ান ট্যুরিজম ফেয়ার

১২

বন্যপ্রাণী অপরাধ দমনে দক্ষিণ এশিয়ায় জোরালো আঞ্চলিক সহযোগিতা প্রয়োজন: পরিবেশ মন্ত্রী

১৩

আর্থিক অসচ্ছলতার কারণে কোনো শিশু শিক্ষা থেকে বঞ্চিত হবে না: খাদ্যমন্ত্রী

১৪

সারের সংকট নেই, বিতরণে মনিটরিং জোরদারের নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর

১৫

তরুণ সমাজ ও রাজনৈতিক কর্মীরা সাইবাট বুলিং, মানহানির শিকার

১৬

গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: এলজিআরডি মন্ত্রী

১৭

৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে এআই, রোবোটিক্স ও কারিগরি শিক্ষা : মাহ্দী আমিন

১৮

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতির দেশ করতে এভিয়েশন খাতকে শক্তিশালী করা হচ্ছে: বিমানমন্ত্রী

১৯

বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী

২০