ব্রেকিং নিউজ
গণসংবাদ
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৮:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ওয়ান কার্ড হতে পারে জনবান্ধব সেবার একক সমাধান: জনপ্রশাসন উপদেষ্টা

গণসংবাদ প্রতিবেদক :

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মো. ইসমাইল জবিউল্লাহ বলেন, ওয়ান কার্ড’ শুধু একটি ক্যাম্পাসভিত্তিক সুবিধা হিসেবে সীমাবদ্ধ থাকবে না। এটি ভবিষ্যতে প্রযুক্তিনির্ভর সেবা সহজীকরণের একটি অনুসরণযোগ্য একক সমাধান হয়ে উঠতে পারে। এর মাধ্যমে প্রযুক্তির যথাযথ ও কার্যকর ব্যবহারে কীভাবে নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করা যায় এবং মানুষের দৈনন্দিন জীবনকে আরও সুবিধাজনক করা যায়, তার একটি বাস্তব দৃষ্টান্ত তৈরি হবে।

তিনি বলেন, এ ধরনের উদ্ভাবনী উদ্যোগ শুধু শিক্ষা প্রতিষ্ঠানের সেবা ব্যবস্থাকে আধুনিক করবে না, বরং বৃহত্তর পরিসরে জনসেবা প্রদানেও প্রযুক্তির কার্যকর প্রয়োগের পথ দেখাবে। এ প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন জাতীয় ক্ষেত্রে সবগুলো সেবাকে এক কার্ডে অন্তর্ভুক্ত করে “ওয়ান সিটিজেন ওয়ান কার্ড” চালু করা হবে।

সোমবার (১৪ সেপ্টেম্বর)  ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক ও ডিজি ইনফোটেক লিমিটেড এর যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়টির অডিটোরিয়ামে “ইউএপি ওয়ান কার্ড উদ্বোধন ২০২৬” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা একথা বলেন।

মো: ইসমাইল জবিউল্লাহ বলেন, যেকোনো বড় প্রকল্প বাস্তবায়নের আগে পাইলট প্রকল্পের মাধ্যমে এর কার্যকারিতা যাচাই করা প্রয়োজন। একটি পাইলট প্রকল্পের মাধ্যমে উদ্যোগটি বাস্তবে কীভাবে কাজ করছে, কোথায় প্রতিবন্ধকতা রয়েছে এবং কোথায় কোনো সমস্যা বা ঘাটতি আছে কি না, তা চিহ্নিত করা যায়। প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জনের মাধ্যমে পরবর্তীতে বৃহত্তর পরিসরে তা বাস্তবায়ন করা সম্ভব।

তিনি আরও বলেন, ইউএপি ‘ওয়ান কার্ড’ উদ্যোগের মাধ্যমে একটি ভালো কাজ শুরু করেছে। প্রথমে একটি বিভাগে এ ধরনের কার্যক্রম শুরু করে এর অভিজ্ঞতা কাজে লাগিয়ে পর্যায়ক্রমে অন্যান্য বিভাগেও তা চালু করা যেতে পারে।

সরকারের জাতীয় পর্যায়ে ইউনিক আইডি কার্ড চালুর উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, একেকটি কাজের জন্য একেক ধরনের পরিচয়পত্র তৈরি না করে একটি ইউনিক আইডির মাধ্যমে নাগরিকদের বিভিন্ন সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে বর্তমান সরকারের। এ ধরনের উদ্যোগ বাস্তবায়নে ইউএপির পাইলট প্রকল্পের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ হতে পারে।

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকার প্রশংসা করে উপদেষ্টা বলেন, দেশে উচ্চশিক্ষার সম্প্রসারণে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর বর্তমানে এ সংখ্যা ১০০-এর বেশি হয়েছে। দেশের শিক্ষার বিস্তারে এসব বিশ্ববিদ্যালয়ের অবদান অস্বীকার করার সুযোগ নেই।সরকারের যে দায়িত্ব-শিক্ষার সম্প্রসারণ, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোও সেই দায়িত্ব পালনে সহযোগিতা করছে। তাই বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো সরকারের সহযোগী হিসেবে কাজ করছে।

মো: ইসমাইল জবিউল্লাহ বলেন, সরকারের নির্বাচনি ইশতেহারে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে উৎসাহিত করার বিষয়ে সুস্পষ্ট অঙ্গীকার রয়েছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর জনাব তারেক রহমানের নেতৃত্বে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে আরও উৎসাহিত করা হচ্ছে। তিনি জানান, গত বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়করের হার ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি সরকারের সহযোগিতামূলক মনোভাবের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিশেষ অতিথির বক্তব্যে ইউএপি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব কে. এম. মোজিবুল হক ওয়ানকার্ডকে বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তিগত অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এ উদ্যোগ ইউএপির ডিজিটাল সেবা আরও শক্তিশালী করার পাশাপাশি একটি আধুনিক, দক্ষ ও সংযুক্ত ক্যাম্পাস পরিবেশ গড়ে তুলতে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় ইউএপির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া বলেন, ওয়ানকার্ড একটি আধুনিক ও সমন্বিত সেবা ব্যবস্থাপনার ধারণা, যেখানে ডিজিটাল পরিচয়, পেমেন্ট ও ক্রেডেনশিয়াল ব্যবস্থাপনাকে একই প্ল্যাটফর্মে যুক্ত করা হয়েছে। এর ফলে দৈনন্দিন ক্যাম্পাস কার্যক্রম আরও সহজ, দ্রুত ও কার্যকর হবে।

অনুষ্ঠানে ওয়ান কার্ডের বিভিন্ন সেবা ও কার্যক্রম নিয়ে ভিডিও প্রদর্শন করা হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় প্রশ্নোত্তর পর্ব। এতে ডিজি ইনফোটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব রাশেদ মাহমুদ ওয়ানকার্ডের প্রযুক্তিগত দিক, বিশেষ করে OneID, DGePay, OneCard Vault এবং সমন্বিত পেমেন্ট ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

অনুষ্ঠানে ব্রাক ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক , ইউএপির ট্রাস্টি বোর্ডের সদস্যগণ, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থীরা এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাজিদের কোনো কষ্ট, অবহেলা বা জুলুম সহ্য করা হবে না: ধর্মমন্ত্রী  

শিক্ষার মানোন্নয়নে শিক্ষাপ্রতিষ্ঠানে মনিটরিং ব্যবস্থা জোরদার করতে হবে : শিক্ষামন্ত্র

ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পর পর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা: স্বরাষ্ট্রমন্ত্রী

ক্যান্সার চিকিৎসায় আইএইএর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় সরকার : বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

তরুণদের নজরুলের চেতনায় আলোকিত হওয়ার আহ্বান সংস্কৃতি মন্ত্রীর

সুশাসন ও আইনশৃঙ্খলা উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ পরিবারের পাশে প্রধানমন্ত্রী

পরমাণু প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বাংলাদেশের অঙ্গীকার 

ওয়ান কার্ড হতে পারে জনবান্ধব সেবার একক সমাধান: জনপ্রশাসন উপদেষ্টা

​জনগণের অর্থে নির্মিত নতুন রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসন

১০

ডেঙ্গু প্রতিরোধে পরিকল্পনা নয়, চাই কার্যকর পদক্ষেপ: এলজিআরডি মন্ত্রী

১১

১৭ সেপ্টেম্বর ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী এশিয়ান ট্যুরিজম ফেয়ার

১২

বন্যপ্রাণী অপরাধ দমনে দক্ষিণ এশিয়ায় জোরালো আঞ্চলিক সহযোগিতা প্রয়োজন: পরিবেশ মন্ত্রী

১৩

আর্থিক অসচ্ছলতার কারণে কোনো শিশু শিক্ষা থেকে বঞ্চিত হবে না: খাদ্যমন্ত্রী

১৪

সারের সংকট নেই, বিতরণে মনিটরিং জোরদারের নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর

১৫

তরুণ সমাজ ও রাজনৈতিক কর্মীরা সাইবাট বুলিং, মানহানির শিকার

১৬

গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: এলজিআরডি মন্ত্রী

১৭

৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে এআই, রোবোটিক্স ও কারিগরি শিক্ষা : মাহ্দী আমিন

১৮

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতির দেশ করতে এভিয়েশন খাতকে শক্তিশালী করা হচ্ছে: বিমানমন্ত্রী

১৯

বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী

২০