ব্রেকিং নিউজ
গণসংবাদ
১২ সেপ্টেম্বর ২০২৬, ৫:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা; মসক কর্মী বরখাস্ত

গণসংবাদ প্রতিবেদক

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)-এর অভিযানে ধানমন্ডির রাপা প্লাজার গ্রাউন্ড পার্কিং জোনে জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা পাওয়ায় রাপা প্লাজা কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

একইসঙ্গে সংশ্লিষ্ট এলাকার মশক নিয়ন্ত্রণ কার্যক্রমে দায়িত্ব পালনে গাফিলতির প্রমাণ পাওয়ায় ডিএসসিসির অদক্ষ কর্মী সুশীল চন্দ্র রবিদাসকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তিনি ডিএসসিসির স্বাস্থ্য শাখার ওয়ার্ড-১৫, অঞ্চল-১-এর দায়িত্বপ্রাপ্ত কর্মী হিসেবে নিয়োজিত ছিলেন।

শনিবার (১২ সেপ্টেম্বর)  সকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ৩ মাস ব্যাপী অভিযানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরই ধারাবাহিকতায় ধানমন্ডির রাপা প্লাজার গ্রাউন্ড পার্কিং জোন পরিদর্শনকালে জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা শনাক্ত করা হয়। এ ঘটনায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে জরিমানার পাশাপাশি জমে থাকা পানি অপসারণ ও মশার প্রজননস্থল ধ্বংসের ব্যবস্থা নেওয়া হয়।

মশার প্রজননস্থল শনাক্ত ও ধ্বংসের ক্ষেত্রে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অবহেলা যেমন বরদাশত করা হবে না, তেমনি দায়িত্ব পালনে গাফিলতি করা সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ডেঙ্গু নিয়ন্ত্রণে ডিএসসিসির চলমান কার্যক্রম আরও জোরদার করার পাশাপাশি নগরবাসী ও বিভিন্ন প্রতিষ্ঠানকে নিজ নিজ স্থাপনা, পার্কিং, ছাদ, নির্মাণাধীন স্থান ও আশপাশে পানি জমতে না দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরিপ্রার্থী নয়, উদ্ভাবক ও দক্ষ নাগরিক হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টা

ডিএসসিসির অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

ইতালির বিনিয়োগ আকর্ষণে চামড়া খাতে সহযোগিতার আশ্বাস

১৬ অক্টোবরের শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উদযাপন স্থান পরিদর্শন করলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

চীন-দক্ষিণ এশিয়া মেরিন কো-অপারেশন ফোরামে অংশ নিতে চীন সফরে ঢাবি উপাচার্য

হাজিদের কোনো কষ্ট, অবহেলা বা জুলুম সহ্য করা হবে না: ধর্মমন্ত্রী  

শিক্ষার মানোন্নয়নে শিক্ষাপ্রতিষ্ঠানে মনিটরিং ব্যবস্থা জোরদার করতে হবে : শিক্ষামন্ত্র

ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পর পর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা: স্বরাষ্ট্রমন্ত্রী

ক্যান্সার চিকিৎসায় আইএইএর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় সরকার : বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

তরুণদের নজরুলের চেতনায় আলোকিত হওয়ার আহ্বান সংস্কৃতি মন্ত্রীর

১০

সুশাসন ও আইনশৃঙ্খলা উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

১১

হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ পরিবারের পাশে প্রধানমন্ত্রী

১২

পরমাণু প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বাংলাদেশের অঙ্গীকার 

১৩

ওয়ান কার্ড হতে পারে জনবান্ধব সেবার একক সমাধান: জনপ্রশাসন উপদেষ্টা

১৪

​জনগণের অর্থে নির্মিত নতুন রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসন

১৫

ডেঙ্গু প্রতিরোধে পরিকল্পনা নয়, চাই কার্যকর পদক্ষেপ: এলজিআরডি মন্ত্রী

১৬

১৭ সেপ্টেম্বর ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী এশিয়ান ট্যুরিজম ফেয়ার

১৭

বন্যপ্রাণী অপরাধ দমনে দক্ষিণ এশিয়ায় জোরালো আঞ্চলিক সহযোগিতা প্রয়োজন: পরিবেশ মন্ত্রী

১৮

আর্থিক অসচ্ছলতার কারণে কোনো শিশু শিক্ষা থেকে বঞ্চিত হবে না: খাদ্যমন্ত্রী

১৯

সারের সংকট নেই, বিতরণে মনিটরিং জোরদারের নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর

২০