নিজস্ব প্রতিবেদকঃ
রাজধানীর মুগদা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৮ জুন) মুগদা থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ মাসুদ রানা (৩১), রনি (২৬), রফিকুল ইসলাম, মোঃ আরমান (২১), মোঃ বিল্লাল হোসেন (২৮), মোঃ ইলিয়াস রহমান (৪০), মোঃ নূর আলম (৩৪), মোঃ মিজানুর রহমান (২৮), ফয়সাল (১৯), মোঃ শরিফ (৩০), মোঃ রুবেল (৩০), পান্না (২৫), মোঃ জহিরুল ইসলাম (২৫), মোঃ সুমন (২৫) এবং অমিত হাসান ইমরান (৩৩)।
পুলিশ জানায়, নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতদের শুক্রবার (১৯ জুন) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মুগদা থানা পুলিশ জানিয়েছে, অপরাধ দমনে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ শহীদুল ইসলাম
Copyright © 2026 গণসংবাদ. All rights reserved.