যশোর সদর উপজেলা কৃষক দলের সদস্য সচিব মহসিন আলীর বিরুদ্ধে হামলা, ভয়ভীতি প্রদর্শন এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে শোকজ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক।
এর আগে গত ২৭ মে সদর উপজেলার দেয়াড়া মডেল ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রসূল তার বিরুদ্ধে হামলা, ভয়ভীতি প্রদর্শন এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে জেলা ও উপজেলা বিএনপি'র সভাপতি ও সাংগঠনিক সম্পাদকের বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
লিখিত অভিযোগে গোলাম রসূল উল্লেখ করেন, গত ২৬ মে বিকেল আনুমানিক ৫টা ১৫ মিনিটে মসজিদে আজান দেওয়াকে কেন্দ্র করে তার ছোট ভাইয়ের সঙ্গে একই গ্রামের আতি মোড়লের বাক-বিতণ্ডা হয়।
ওই ঘটনার জের ধরে সদর উপজেলা কৃষক দলের সদস্য সচিব মহসিন আলীর নেতৃত্বে ফরিদপুর পুরাতন বাজার এলাকায় তাকে ও তার ভাতিজা হান্নান বিশ্বাসকে দেশীয় অস্ত্র দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ শহীদুল ইসলাম
Copyright © 2026 গণসংবাদ. All rights reserved.